Elections in 7 municipalities | নভেম্বরেই কলকাতা-সহ ৭ পুরসভায় ভোট! প্রশাসনিক স্তরে শুরু প্রস্তুতি

Friday, September 25 2026, 5:52 am
Elections in 7 municipalities | নভেম্বরেই কলকাতা-সহ ৭ পুরসভায় ভোট! প্রশাসনিক স্তরে শুরু প্রস্তুতি
highlightKey Highlights

২৫ নভেম্বর কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং-এই সাতটি পুরসভার ভোট হতে পারে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।


পুজো মিটলেই রাজ্যে পুরভোট। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৫ নভেম্বর কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং-এই সাতটি পুরসভার ভোট হতে পারে। আজ শুক্রবার ভোটার রূপরেখা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। কোথায় কত ইভিএম ও নিরাপত্তা কর্মী লাগবে বৈঠকে তা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের ১২টি জেলার ১৫টি পুরসভায় নির্বাচিত কোনো পুরবোর্ড নেই। হাওড়া পুরসভায় গত ১৩ বছর ধরে কোনও নির্বাচন হয়নি। দীর্ঘ দিন নির্বাচন হয়নি দুর্গাপুর পুরসভা, মুর্শিদাবাদের দিনাজপুরের দিনাজপুরের বুনিয়াদপুর, দক্ষিণ ২৪ পরগনার পূজালি, দার্জিলিং জেলার কার্শিয়াং ও মিরিক সহ একাধিক পুরসভায়। আগামী ৯ মাসে ১২৭টি পুরসভার ভোট সম্পন্ন করার চ্যালেঞ্জ নিতে হচ্ছে প্রশাসনকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File